শেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী প্রিয়াঙ্কার সমর্থনে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
শেরপুর-১ আসনের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত পাকুড়িয়া ইউনিয়নের শেখহাটি মোড়ে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার পক্ষে এক ঘরোয়া কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা সমাবেশে ইউনিয়নের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি ও সমর্থন আদায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রার্থীর পক্ষে ভোটারদের উৎসাহিত করা, প্রচারণা জোরদার করা এবং
মাঠপর্যায়ে ভোট কেন্দ্রের উপস্থিতি বাড়ানো ও প্রার্থীর পক্ষে জয় নিশ্চিত করার বিষয়ে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনার ভিত্তিতে পরবর্তী প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ভোট আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শ্রমিক নেতা শওকত হোসেন ও দেলুয়ার হোসেন ক্রিসেন্টের নেতৃত্বে পাকুড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতারা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিতে নেতা-কর্মীরা প্রার্থীর পক্ষে ভোটের সমর্থন আরও বাড়ানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট আদায়ের প্রতিশ্রুতি দেন। এতে আশা প্রকাশ করা হয়, পাকুড়িয়া ইউনিয়নে প্রার্থীর ভোট সর্বোচ্চ বৃদ্ধি পাবে।
