শেরপুর সদর উপজেলা সেলুন শ্রমিক ফাউন্ডেশনের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক কমল চন্দ্র দাসের আগমন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শেরপুর সদর উপজেলা সেলুন শ্রমিক ফাউন্ডেশনের ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখা।
ঘোষিত আহ্বায়ক কমিটিতে মো. শাহাবুদ্দিনকে আহ্বায়ক এবং বাপ্পি ঋষিকে সদস্যসচিব করা হয়েছে।
প্রধান অতিথি কমল চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত হলে সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কেটে নবগঠিত আহবায়ক কমিটির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার। এ সময় সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহসহ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শিরিন ঋষি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলায় সেলুন শ্রমিক ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
