শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের কমিটি গঠন: ডিয়ার সভাপতি, মুকুল সম্পাদক
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাশেদুল হোসেন (ডিয়ার) সভাপতি এবং আলহাজ মো. মুকুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি নতুন এ কমিটির অনুমোদন দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল হোসেন (ডিয়ার) বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমবায় কার্যক্রমকে সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক আলহাজ মো. মুকুল হোসেন বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার সমবায়ীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. সাজিদ, মো. মাহবুবুর রহমান, মো. রাজিব, মোহাম্মদ আলী, মো. আব্দুল হালিম ও মো. আব্দুল আজিজ (বাবু)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রমিজ উদ্দিন ফরিদ, মো. আকাব্বর, মো. লিটন ও মো. সায়েদুর রহমান।
সাংগঠনিক সম্পাদক মো. হাতেম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (আনার), দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ এবং প্রচার সম্পাদক মো. রুবেল মিয়া।
সম্পাদকীয় পদে রয়েছেন- ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল মান্নান এমএ, আইন বিষয়ক সম্পাদক এ জেড এম আব্দুস সবুর অ্যাডভোকেট, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রায়হান পারভেজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাসিবুল হাসান শান্ত, মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ রোনা, যুব বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (অংকন) এবং ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. মোফাজ্জল হোসেন, মো. ইব্রাহিম মিয়া, মো. শফিকুল ইসলাম (ধনু), মো. শাকিব হাসান, মো. ইমরান মিয়া, মো. জাহিদুল ইসলাম (পাখি), রোমান আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. কফিল উদ্দিন, মো. মতিউর রহমান, মো. সুরুজ মিয়া (দুদু), মো. শহিদুল মিয়া, মো. মাসুদ মিয়া, মো. আলাল মিয়া, মো. ফারুক সরকার, মো. শিমুল মিয়া ও মো. সিফাত আহম্মেদ।
নবগঠিত কমিটির নেতারা জানান, জেলার প্রান্তিক সমবায়ীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমবায়ভিত্তিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
