নদী, প্রকৃতি ও জীবনের কথকতা- শাকিল কবিরের ‘নদী অববাহিকা’

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 26.09.2026 - 10:54 PM
Share icon
Image

‘কলকল’ ধ্বনি শুনিয়াছে যে জন,

ধন্য তাহার জীবন- জনম জনম।

পাখির ডাক ‘কুহু কুহু’ শুনিয়াছে যে জন,

সে আজ গুনিতেছে তার জীবনের ক্ষণ।

 

মনে পড়ে শৈশবের কথা-

মাতৃজননী আনিতেন জল,

নদী করত কলকল,

প্রকৃতি হতো বিহ্বল।

 

মাতৃজননীর বিস্ময়- 

কোথা থেকে এলো এই কালো জল!

দেখিতেছে সে- নীল জল

গিলিতেছে ছায়া-গহ্বর।

 

ভাবিতেছে মা, কাঁদিতেছে শিশু,

স্থবির যেন চারপাশের সবকিছু।

হাসিতেছে প্রভু- 

‘ইহাই তোমাদের কর্মের ফল।’

 

কথায় আছে, ‘ধান গাছে কি কাঠ হয়?’

তোমাদের সন্তান একদিন জিজ্ঞেস করিবে- 

‘নদীর জল কিভাবে নীল হয়?’

 

দূর আকাশে মেঘের ছায়া দেখে

ছুটে চলে রাখালের দল-

‘দূর হবে, দূর হবে

এই কালো জল।’

 

এই আশা বেঁধেছে বুকে

কল্যাণকামীদের দল-

জল রবে নদীতে,
নদী রবে বাংলার বুকে-

ইহাই তাহাদের বল।

 

শাকিল কবির

পরিবেশ ও উন্নয়ন কর্মী।

Share icon