Image
মারুফুর রহমান, শেরপুর: শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে বিরতিহীনভাবে। ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, আর শ্রমিকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
