Image

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাশেদুল হোসেন (ডিয়ার) সভাপতি এবং আলহাজ মো. মুকুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক নূর আফরোজ বেগম জ্যোতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আকতারুজ্জামান বাবু নতুন এ কমিটির অনুমোদন দেন। এ তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয়
রাজনীতি
অর্থ-বানিজ্য